শিরশ্ছেদ ও প্রতিবেশীদের প্রতিক্রিয়া
যেটা নিয়ে আমাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে তা নিজের পড়শিদের একাংশের ভাবনা। শরিয়ত অনুযায়ী সৌদির সরকার যে ধরনের নির্মমতার উদাহরণ নিত্য নতুন তৈরি করছে, সেগুলি নিয়ে সুস্থ আলোচনায় যেসব মন্তব্য উঠে আসছে নিজেদের সহনাগরিকদের এবং পড়শি দেশবাসীর একাংশের থেকে, তা ভয়াবহ। কট্টর মুসলিমদের একাংশ এই নারকীয় বিধানকে সমর্থনই শুধু করছে না, তারা চাইছে বাংলাদেশসহ আশেপাশের দেশেও এইরকম শরিয়তি সাজা স্থাপিত হোক। এর পেছনের কারণ হিসেবে তারা আধুনিক মেয়েদের ব্যক্তি স্বাধীনতা, আদবকায়দা, পোশাক ও পেশাকে দায়ী করছে।
by সরিতা আহমেদ | 28 October, 2026 | 91 | Tags : Death Penalty Soudi Arab Bangladesh Citizen